ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ আইচায় ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত  স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদের ঝড় বিভিন্ন মহলে স্কুলশিক্ষকের ছেলে-ভাতিজাকে তুলে নিয়ে মারধর, হাতে ইয়াবা দিয়ে ভিডিও ছড়ানোর অভিযোগ লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক সভা দক্ষিণ আইচায় গরু ব্যবসায়ী বশার হত্যা মামলায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার দক্ষিণ আইচা কলেজে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত দক্ষিণ আইচা কলেজে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের, আন্দোলনের হুঁশিয়ারি

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
করব কাজ, গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ স্লোগানে- কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬ কর্মসূচি ভোলার লালমোহনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। লালমোহন উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিকেলে (১ অক্টোবর) লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে কৃষক কার্ডের পাশাপাশি কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়। কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ুসহিষ্ণু, ও টেকসই কৃষি ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে লালমোহন উপজেলার একটি ইউনিয়ন বদরপুরের ৩টি ওয়ার্ডের ২২১৮জন কৃষককে কৃষি কার্ড বিতরণ করা হয়। পর্য়ায়ক্রমে প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে কৃষি কার্ড বিতরণ করা হবে।

লালমোহন উপজেলা অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, ভোলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক, ট্রেনিং অফিসার ড. শামীম আহমেদ, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশারার ভূমি মো. রেজওয়ানুল হক, লালমোহন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি মো, জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ্ব ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কৃষকসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমোহনে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট : ০৭:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬