ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ, স্বপ্নপূরণের ব্রত নিয়ে শুরু নতুন পথচলা বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক। তেল রেখে পালিয়ে যায় চালক বদলি চান শাহীন নিজেই, আটকে রেখেছে কে? লালমোহন উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ, স্বপ্নপূরণের ব্রত নিয়ে শুরু নতুন পথচলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৬:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এ সময় অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন। শনিবার সকালে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জাকির হোসেন বাচ্চু।

এ সময় তিনি বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে ভালো ফলাফলের পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ অর্জনে মনোযোগী হতে হবে। তিনি মোবাইল ফোনের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে পড়াশোনা, বই পড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানটির প্রভাষক মুশফিকুর রহমান দীপুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগী অধ্যাপক ফেরদাউসুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. জাহিদ হোসেন জামশেদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জুনায়েদুল ইসলাম নয়নসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, একাদশ শ্রেণিতে পদার্পণ শিক্ষার্থীদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও শিক্ষকদের নির্দেশনা অনুসরণের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলা এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ, স্বপ্নপূরণের ব্রত নিয়ে শুরু নতুন পথচলা

আপডেট : ০৬:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬