ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী লালমোহনে ব্রিজ ভেঙে বালু ভর্তি ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত সন্তানের চিকিৎসার জন্য বাবার আকুতি পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শ্রীনগরে শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারের উদ্বোধন

সাংবাদিকদের মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল ইসি

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৭:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ ৩৮৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল ব্যবহার করে খবর সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিভিন্ন মহলে সমালোচনা হওয়ার পর নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানায় সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার আলোচনায় বসে।

গত ২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। এর পর দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, বুদ্ধিজীবীরা এর বিরোধিতা করেন।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, নিষেধাজ্ঞা তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কমিশনের কাছে বিষয়টি তোলা হয়েছে। এখন অনুমোদন হলেই নতুন আদেশ জারি করা হবে।

প্রসঙ্গত, নির্বাচনকালীন সময়ে যানবাহন চলাচলের ওপর নানাবিধ বিধিনিষেধ আরোপ করে ইসির জারি করা প্রজ্ঞাপনে ২৮ ডিসেম্বর দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ১ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। একইসঙ্গে এবারের নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সাংবাদিকদের মোটরসাইকেল চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল ইসি

আপডেট : ০৭:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮