ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো লালমোহনে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন কোস্ট গার্ডের অভিযানে লালমোহনে ৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২৯ বছর ধরে নেই কমিটি, অব্যবস্থাপনায় ধুঁকছে দক্ষিণ আইচা বাজার লালমোহনে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে অর্থদন্ড লালমোহন পৌরসভা বিএনপির সভাপতি জান্টু মিয়া উন্নত চিকিৎসার জন্য চীনে গেলেন

হংকংয়ের বিক্ষোভকারীদের রক্ষায় মার্কিন সিনেটে বিল পাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ১০৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হংকংয়ে চলমান বিক্ষোভ কঠোরভাবে দমন করতে শুরু করেছে সরকার। এদিকে  বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট একটি বিল পাস করেছে। চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে গত জুন থেকে শুরু হওয়া বিক্ষোভ সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংস আকার ধারণ করার এমন পদক্ষেপ নিলো যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মার্কিন সিনেটে ‘দ্য হংকং হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যাক্ট’ নামের বিলটি পাস হয়। বিলটি পাসের জন্য এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। উভয় কক্ষে বিলটি পাসের পর সেটি আইনে পরিণত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন লাগবে।

নতুন এই বিলটি পাসের পাশাপাশি মার্কিন সিনেটে আরও একটি পাস হয়েছে। ‍ওই  বিলে বলা হয়েছে, এখন থেকে হংকং পুলিশের কাছে কাঁদানে গ্যাস, পিপার স্প্রে, রাবার বুলেটসহ অন্যান্য গোলাবারুদ রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপিত হবে। তবে সিনেটে পাস হলেও হোয়াইট হাউজ এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেনি।

নতুন বিলটিতে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করবেন কিনা সে বিষয়েও কোনও কিছু জানায়নি হোয়াইট হাউজের কর্মকর্তারা। মার্কিন একজন শীর্ষ কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করবেন কিনা সে বিষয়ে এখোনও কোনও সিদ্ধান্ত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বিলটি ট্রাম্পের কাছে গেলে তার সঙ্গে উপদেষ্টাদের বিতর্ক তৈরি হবে। কেননা ট্রাম্প যদি বিলটিতে সম্মতি দেন, তাহলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য আলোচনা বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

হংকংয়ের বিক্ষোভকারীদের রক্ষায় মার্কিন সিনেটে বিল পাস

আপডেট : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯