ঢাকা ১০:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট   লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি উপলক্ষে লৌহজং ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চরফ্যাশনে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

শ্রীনগরে আদালতের আদেশে জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১০:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৬৮১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা রাঢ়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর গ্রামের মো. জালাল হাওলাদারের দায়েরকৃত এক মামলায় আদালতের আদেশে জমি উদ্ধার হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ আদালতের সহকারী জজ (শ্রীনগর ইনচার্জ) আহমেদ হুমায়ূন কবীরের স্বাক্ষরিত এক আদেশ বলে বিরোধপূর্ণ জায়গার পরিমাপের পর সীমানা নির্ধারণ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে মামলার বাদি মো. জালাল হাওলাদারের ৩ শতাংশ ৩২ পয়েন্ট জমি উদ্ধার হলো।

এ সময় শ্রীনগর থানা পুলিশ, সংশ্লিষ্ট সার্ভেয়ার, বাদি ও বিবাদির লোকজন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঢ়িখাল মৌজায় সিএস ২৫৭০, এনএ ২০৭৮ ও আরএস ১৪৯২নং খতিয়ানের ৩টি দাগে ১৩৮ শতাংশ জমির মধ্যে মামলার বাদি জালাল হাওলাদারের দাবিকৃত জমি ৬৮ শতাংশ। মামলার বিবাদি প্রতিবেশী মো. ওয়াজিদ বেপারীগং বাদি জালাল হাওলাদারের জমি দখল করে ঘর নির্মাণ করে রাখেন। স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় ভুক্তভোগী জালাল হাওলাদার গত ২০০৭ সালে মুন্সীগঞ্জ সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। মামলা নং- ৯০/২০০৭। এরই ধারাবাহিকতায় আদালত মামলার চুড়ান্ত আদেশ জারি করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

শ্রীনগরে আদালতের আদেশে জমি উদ্ধার

আপডেট : ১০:০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩