রাজধানীতে জমকালো আয়োজনে নর্থ সাউথ গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট : ১১:৩৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
রাজধানীর বনানীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো নর্থ সাউথ গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী।প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ৪ দিনব্যাপী আয়োজনের প্রথম দিনে শনিবার দুপুরে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন নর্থ সাউথ গ্রুপের চেয়ারম্যান সাইদুল ইসলাম সাজু।

এসময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইউসুফ আলী, ডিএমডি মাহাবুব আলম, সিও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহ্ফুজুর রহমান সহ নর্থ সাউথ গ্রুপের গ্রাহক ও কর্মকর্তারা।
আয়োজনে গ্রাহক ও কর্মকর্তাদের জন্য মিষ্টিমুখ, কফি আড্ডা, পিঠা উৎসবসহ অতিথি আপ্যায়নের সু-ব্যবস্থা ছিলো।ছিলো শিশুদের গেম জোনেরও ব্যবস্থা।এছাড়াও র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরষ্কার জেতার সুযোগ রয়েছে।এ আয়োজন চলবে ৪ অক্টোবর থেকে ৭অক্টোবর পর্যন্ত।
এসময় আয়োজকেরা জানান, নর্থ সাউথ গ্রুপ আবাসন খাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহ নানান সংকটের মধ্যেও মাত্র ৪বছরে গ্রাহকদের বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আগতরা জানান, নর্থ সাউথ গ্রুপ আবাসন খাতের অনেক বড় বড় কোম্পানির চেয়ে ভালো অবস্থান তৈরী করবে এমনটাই প্রত্যাশা।সর্বোপরি নর্থ সাউথ গ্রুপের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন গ্রাহকরা।
নিউজটি শেয়ার করুন






















