ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা  ৩২টি কচ্ছপ উদ্ধার দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লালমোহনে মেঘনায় অবৈধ খুর্চি জালের কারণে কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না জেলেরা লালমোহনে বন্ধু ফোরাম-৯৪ এর শরৎ আড্ডা

যুবলীগ চেয়ারম্যানের দেশ ত্যাগ নিয়ে বুড়িমারী চেকপোস্টে সতর্কতা।

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ ১১১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর দেশত্যাগে ইতোমধ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খন্দকার আল মাহমুদ জানান, লালমনিরহাট জেলা পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) থেকে রোববার তাদের কাছে মৌখিক একটি নির্দেশনা এসেছে। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারেন তার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়। পাশাপাশি নেপালের নাগরিকদের চলাচল নজরদারী রাখতে বলা হয়েছে।

ক্যাসিনো-কান্ডে যুবলীগের বেশ কয়েকজন নেতার নাম আসার পর থেকে আলোচনায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। সম্প্রতি তার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।

যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন ও সীমান্ত পথে বিভিন্ন কৌশলে ভারতে যাওয়ার সুযোগ থাকে বেশি। তাই এ সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এজন্য এ সীমান্তে সতর্কতা ও নজরদারি বাড়ানো হয়েছে।

বুড়িমারী ইমিগ্রেশনের পুলিশের ইনচার্জ খন্দকার আল মাহমুদ আরো জানান, বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা যাচাই ও পাসপোর্টের সঙ্গে তাদের ছবি মিলিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

যুবলীগ চেয়ারম্যানের দেশ ত্যাগ নিয়ে বুড়িমারী চেকপোস্টে সতর্কতা।

আপডেট : ০৪:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯