আপনার সামান্য সহায়তাই পারে একটি শিশুর পঙ্গুত্ব জীবন থেকে ফেরাতে পারে
- আপডেট : ০৩:১৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের এক অসহায় পরিবারের শিশু সাহিমুন (৩) গত (২৫ মার্চ) দুপুরে বাড়ীর পাশে বেড়িবাঁধের উপরে খেলতে গিয়ে বোরক এসে তার গায়ের উপরে উঠে বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে বোরাকটি পালিয়ে যায়
শিশুটির চিৎকারে এলাকায় বাসি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার ব্যয়ভার মেটাতে গিয়ে শিশুটির পরিবার মানবেতর জীবনযাপন করছে । শিশুটির হাত ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে, যা দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক। উন্নত চিকিৎসা ব্যয়ভার বহন করতে না পারায় নিজ বাড়িতে চিকিৎসা হীনতায় ভুগছেন শিশুটি। রিস্কা চালক শিশুটির বাবা বজলুল রহমান জানান, “আমি দিনমজুর মানুষ আমার সন্তানের চিকিৎসার খরচ জোগাড় করা আমার পক্ষে সম্ভব না বিদায় সাইমুনের অবস্থা দিন দিন অবনতির দিকে দাবিত হচ্ছে । যদি কোন সহৃদয়বান ব্যক্তি চিকিৎসার জন্য পাশে দাঁড়ান তাহলে আমার শিশু ছেলে সাইমুন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পাারে। আপনার সামান্য সহায়তাই পারে একটি শিশুর পঙ্গুত্ব জীবন থেকে ফেরাতে পারে।
সাহায্য ও যোগাযোগের ঠিকানা বিকাশ নাম্বার 01789225731
নিউজটি শেয়ার করুন
















