ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত

ইউএনও ভাস্য সাংবাদিকরা কি প্রধান অতিথির চেয়ে বড়ো ভিআইপি লৌহজং উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

নাজমুল খান সুজন
  • আপডেট : ০১:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সাংবাদিকদের সাথে অসদাচরণের অভিযোগে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। গতকাল বুধবার ছিল জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। এদিন সকালে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ইউএনও জাকির হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, নারী ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ ছাড়াও স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক মিজানুর রহমান ঝিলু ও শেখ সাইদুর রহমান টুটুল বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষের দিকে ফোন পেয়ে মিজানুর রহমান ঝিলু, সাইদুর রহমান টুটুলসহ চারজন সাংবাদিক সংবাদ সংগ্রহে কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলের বাইরে যান। তবে কয়েকজন সাংবাদিক অনুষ্ঠানস্থলে অবস্থান করেন। এরপর ইউএনওর অফিসে গেলে ইউএনও জাকির হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি প্রধান অতিথির
চেয়ে বড়ো ভিআইপি? ইউএনও জাকির হোসেনের এ আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে সাংবাদিকেরা তার কক্ষ ত্যাগ করেন। পরে দুপুরে ঘোড়দৌড় বাজারে বসে সাংবাদিকেরা অনির্দিষ্টকালের জন্য ইউএনও জাকির হোসেন ও উপজেলা প্রশাসনের সকল প্রকার সংবাদ বর্জনের সিদ্ধান্ত নেন। এ সময় সাংবাদিকদের মধ্যে শেখ সাইদুর রহমান টুটুল, মিজানুর রহমান ঝিলু, মো. শওকত হোসেন, তাজুল ইসলাম রাকিব, মো. মানিক মিয়া, শেখ রাকিব হোসেন, সোহেল রানা, শহীদ সুরুজ ও মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রচার প্রচারণা সম্পাদক আসাদউজ্জামান নবীন।####

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ইউএনও ভাস্য সাংবাদিকরা কি প্রধান অতিথির চেয়ে বড়ো ভিআইপি লৌহজং উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

আপডেট : ০১:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪