ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

ইরান আতঙ্কে কাতার থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৪০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের দেশ কাতার থেকে সেনা কমান্ড সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সাউথ ক্যারোলিনায় তা স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাতে আল আরাবিয়া জানায়, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে সাত হাজার কিলোমিটার দূরে সাউথ ক্যারোলিনার বিমানবাহিনীর ঘাঁটিতে অবস্থান নিয়েছে মার্কিন সেনারা। এর মাধ্যমে গত ১৩ বছরের মধ্যে এই প্রথম মধ্যপ্রাচ্য থেকে কমান্ড সরিয়ে দেশে ফেরত নিল যুক্তরাষ্ট্র।

কোনো ধরনের ঘোষণা ছাড়া মার্কিন সরকারের এমন উদ্যোগে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি শনিবার থেকে শূন্য হয়ে পড়েছে।
মার্কিন সামরিক বাহিনীর ৬০৯ তম এয়ার অ্যান্ড স্পেস অপারেশন সেন্টারের কমান্ডার কর্নেল ফ্রেডরিক কোলম্যানের দাবি, ইরান অনেকবার বিভিন্ন সূত্রের মাধ্যমে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার ইঙ্গিত দিয়েছে।

ওই বিমানঘাঁটি ব্যবহার করে সিরিয়া,আফগানিস্তানসহ উপসাগরীয় বিভিন্ন দেশে ৩০০ বিমানের মাধ্যমে বিভিন্ন যৌথ অপারেশন পরিচালনা করত যুক্তরাষ্ট্র। কিন্তু ঘাঁটিটি সরিয়ে ফেলার কারণে এখন সবধরণের কার্যক্রম বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ইরান আতঙ্কে কাতার থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

আপডেট : ০৭:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯