ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা  ৩২টি কচ্ছপ উদ্ধার দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

মোঃ পলাশ মিয়া, সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
  • আপডেট : ১০:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় গত (শুক্রবার) ২১ ফেব্রুয়ারী  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে  সকালে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রভাতফেরির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে সুর মিলিয়ে শহীদ মিনারে উপস্থিত হন। পরে কলেজের অধ্যক্ষ ড. অধ্যাপক কাকলী মুখোপাধ্যায়  শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক।

এছাড়ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১৭ টি বিভাগ,  ৮ টি  ক্লাব ও সহযোগী সংগঠনসমূহ
প্রত্যেকই আলাদা আলাদা ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে ভাষা আন্দোলনের তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলে আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের এই অবদান জাতি চিরকাল স্মরণ করবে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে কলেজ প্রাঙ্গণে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ ও শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

আপডেট : ১০:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫