ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো

করোনা : অক্সফোর্ডের ভ্যাকসিন সফল, তৈরি হচ্ছে এন্টিবডি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৯:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০ ৪৯২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অক্সফোর্ডের করোনা ভাইরাসের ভ্যাক্সিন মানবদেহের জন্যে নিরাপদ এবং তা করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। কিছুক্ষণ আগে, প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করে এই তথ্য জানিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এদিকে, বিশ্বজুড়ে গেল একদিনে দুই লাখ ২০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে মোট আক্রান্ত এক কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু ছয় লাখ ৯ হাজার ছয় শতাধিক। আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে রবিবার আরও চারশ’র বেশি মারা গেছেন।

মোট মৃত্যু এক লাখ ৪৩ হাজার তিন শতাধিক। আক্রান্ত ৩৯ লাখ ছুঁইছুঁই। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ৭৯ হাজার পাঁচশ’ ছাড়িয়েছে। আক্রান্ত ২১ লাখের কাছাকাছি। যুক্তরাজ্যে মারা গেছেন ৪৫ হাজার তিনশ’। এদিকে, আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে আরও ছয়শ’ ৭৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ২৭ হাজার পাঁচশ’ ছাড়িয়েছে। রবিবার একদিনে রেকর্ড ৪০ হাজার দুই শতাধিক-সহ মোট আক্রান্ত ১১ লাখ ১৯ হাজারের বেশি। পাকিস্তানে মৃতের সংখ্যা সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত দুই লাখ ৬৩ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

করোনা : অক্সফোর্ডের ভ্যাকসিন সফল, তৈরি হচ্ছে এন্টিবডি

আপডেট : ০৯:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০