ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত

করোনা: অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটছেন ছাত্রলীগ নেতা

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ১০:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১ ৫৪ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাস সংক্রমণে মুন্সিগঞ্জে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন শহর ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক আকাশ শ্রাবন হাওলাদার।

করোনা আক্রান্ত কারো অক্সিজেনের প্রয়োজন হলে পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এ ছাত্রলীগ নেতা। একই সঙ্গে কারো রক্তের প্রয়োজন দেখা দিলে সেখানেই রক্ত নিয়ে হাজির হচ্ছেন তিনি।

জানা গেছে, সম্প্রতি জেলার টঙ্গীবাড়ি উপহেলার নাটেশ্বর গ্রামে করোনা আক্রান্ত মো. হাশেমের অক্সিজেনের প্রয়োজন হয়। বিষয়টি জানার পর জেলা শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে নাটেশ্বরে ছুটে যান ছাত্রলীগ নেতা শ্রাবন। রেড ক্রিসেন্টের সহযোগিতায় করোনা আক্রান্ত ওই বৃদ্ধের বাড়িতে অক্সিজেন নিয়ে হাজির হন তিনি। এ সময় তাকে সহযোগিতা করেন মাসুদ, আতিফ ও সাহেল নামে তার তিন বন্ধু।

শহরের ইদ্রাকপুর এলাকার আবুল হোসেন স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরিবারটির নারী সদস্য ঝুমুর বেগমের আকস্মিক অক্সিজেন লেভেল নিচে নেমে আসে। খবর পেয়েই ছাত্রলীগ নেতা শ্রাবন সেখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন।

এছাড়া করোনা মহামারির মধ্যেও অনেককেই রক্তদান করেছেন তিনি। মুন্সিগঞ্জ যুব রক্তদান সংস্থার সহযোগিতা নিয়ে তিনি দীর্ঘদিন ধরে রক্তদান করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

করোনা: অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটছেন ছাত্রলীগ নেতা

আপডেট : ১০:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১