ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৩৪৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাসন প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসনে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাঈম ওরফে বাগন আলী (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ওই গ্রামেই নিজের বাড়িতে বসবাস করে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত নাঈম তাকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে যায়। এরপর বাড়ির পাশের একটি সুপারি ও নারিকেল বাগানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ​পরিবারের সদস্যরা কিশোরীকে খুঁজে না পেয়ে তাৎক্ষণিকভাবে দক্ষিণ আইচা থানা পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত নাঈমকে আটক করে। গ্রেপ্তারকৃত নাঈম একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে। ​এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় একটি মামলা (মামলা নং ১৫/২৬) দায়ের করেছেন।

​দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসান কবির বিষয়টি নিশ্চিত করে জানান:”ভুক্তভোগীর বাবার অভিযোগের প্রেক্ষিতে আমরা মামলা গ্রহণ করেছি এবং দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৭:৩৫:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬