ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আপনারা আমার সন্তানকে বাঁচান’ শিশু মুজাহিদুল ইসলামের মা-বাবার আকুতি মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত

কেন কাঁদায় পেঁয়াজ?

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৪:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ৩৩৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যে রাধে সে চুলও বাঁধে’। কথাটা সর্বাংশে সত্য। কিন্তু অনেক রাঁধুনি আছেন যারা পেঁয়াজ কাটতে ভয় পান। পেঁয়াজের ঝাঁজ যাদের মোটেই সহ্য হয় না। চোখে পানি চলে আসে। তাই ভালো হলেও তারা কিন্তু পেঁয়াজ কাটতে পটু নন।

সাধারণত মাছ, মাংস কিংবা ভুনা তরকারি রান্না করতে পেঁয়াজ বেশি পরিমাণে লাগে। দেশি খাবারের পাশাপাশি বার্গার, পিজা, স্যান্ডুইচ তৈরিতেও পেঁয়াজ আবশ্যিক। পেঁয়াজ ছাড়া এসব খাবার স্বাদহীন।

কিন্তু যেসব খাবার রান্নায় বেশি পেঁয়াজ লাগে সেগুলো রান্না করার সময় বিপাকে পড়ে যান অনেক রাঁধুনি। কারণ পেঁয়াজ কাটতে গিয়ে ঝাঁজে অনেকেরই চোখে-নাকে পানি চলে আসে।

পেঁয়াজে এত ঝাঁজ কেন? কাটতে গেলে কেন কাঁদায় পেঁয়াজ? মূলত পেঁয়াজে থাকা সিন-প্রোপেনেথিয়াল এস-অক্সাইড নামের এক ধরনের গ্যাস বাতাসের মাধ্যমে চোখের সংস্পর্শে আসে। আর তখনই চোখের পানির সঙ্গে বিক্রিয়া করে অশ্রু গ্রন্থিতে অস্বস্তি তৈরি করে। তখন চোখের পানি কিছুতেই আটকে রাখা যায় না। সঙ্গে চোখে শুরু হয় জ্বালাপোড়াও।

শুধু তাই নয়, পেঁয়াজে থাকা ল্যাক্রিমাটরি-ফ্যাক্টর সিনথেজ নামের একটি এনজাইমও চোখে জল নিয়ে আসার অন্যতম কারণ।

তবে কি ঝাঁজ থেকে বাঁচার জন্য পেঁয়াজ খাওয়াই বন্ধ করে দেবেন? এটাই কি সমাধান? মোটেই না।

তাহলে ঝাঁজ থেকে বাঁচার উপায় কি? সমাধান সহজ- কাটার আগে কিছুক্ষণ বাটির পানিতে ভিজিয়ে রাখুন পেঁয়াজ। তখন আর পেঁয়াজের ঝাঁজ থাকবে না। চোখেও আসবে না জল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

কেন কাঁদায় পেঁয়াজ?

আপডেট : ০৪:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯