ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা  ৩২টি কচ্ছপ উদ্ধার দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

চাঁদপুরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

মাসুদ রানা
  • আপডেট : ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ৪৮৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সল্প পরিসরে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলা। গতকাল ২৩ জুলাই শনিবার সকাল ১১ টায় বৃক্ষ মেলার উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি। চাঁদপুর জেলা প্রসাশন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন বিভাগের যৌথ আয়োজনে “বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্ধোধন করা হয়। বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তোমরা বাসায় গাছ লাগাবে গাছের পরিচর্যা নেবে। বাংলাদেশ এত ফুল আছে যার নাম আমিও জানিনা। তবে নাম জানার চেষ্টা করি। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রতিবছর বৃক্ষমেলা আসলে তোমরা গাছ সংগ্রহ করবে। গাছ লাগাবে অক্সিজেনের ঘাটতি পূরণ করবে। গাছ আমাদের ঢিল মারে না অক্সিজেন দেয়। তাই গাছের পরিচর্যা করতে হবে বেশি বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পহেলা আষাঢ় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা ফলজ বনজ ও ঔষধি গাছ বেশি বেশি করে লাগাবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পূরণে কাজ করছেন। এখন আর তোমাদের বই পড়ে গাছ সম্পর্কে জানতে হবে না, পড়া লেখার পাশাপাশি গাছ লাগিয়ে হাতে-কলমে শিক্ষা নিবে। আমরা এখন সারা বছরই শাকসবজি ও ফলমূল পেয়ে থাকি। আগে শীতকালে আমরা শাক সবজি পেতাম। এখন আমরা সব সময়ই পাই, আমাদেরকে বেশি বেশি করে ফল গাছ লাগাতে হবে। তবেই আমরা বছরের সব সময় ফল খেয়ে পুষ্টির ঘাটতি পুরন করতে পারবো। তাই তো বেশি বেশি গাছ লাগাবো, গাছের যত্ন নিতে হবে। পরিবেশ সুন্দর করবো।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক জাহিদ ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রাশাসক সার্বিক ইমতিয়াজ আহমেদ। বক্তব্য রাখেন বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, নার্সারি মালিকদের পক্ষ থেকে ইউসুফ তালুকদার।

এ সময় আরো উপস্হিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রসাশন সুদিপ্ত রায়, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, পৌরসভায় মেয়র জিল্লুর রহমান জুয়েল।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন চিশতিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক। গীতা পাঠ করেন উপ কৃষি কর্মকর্তা ধিভাষ চন্দ্র দাস। বৃক্ষ মেলায় প্রবেশ করে প্রধান অতিথি কোমলমতি শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে ফিতা কেটে মেলা মাঠে প্রবেশ করেন এবং তাদের নিয়ে বেলুন উড়িয়ে মেলা কার্যক্রমের সূচনা করেন।

আজ ২৩ জুলাই শনিবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহ ব্যাপী শুরু হওয়া বৃক্ষ মেলা আগামী ২৯ জুলাই পর্যন্ত চলবে।

উল্লেখ্য, বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা সম্বলিত ১২ টি ষ্টল থাকছে। স্টল গুলো হলোঃ তোহা নার্সারি, রেড রোজ, এ্যাপলো, পুলিশ লাইন্স, ইকরাম, আদর্শ বনলতা, মায়ের দোয়া, চৌধুরী, বৃক্ষ বিলাস, আল আমিন নার্সারি ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বন বিভাগ। এ ছাড়া রয়েছে নিয়ন্ত্রন কক্ষ।

নিউজটি শেয়ার করুন

2

slot gacor

চাঁদপুরে সপ্তাহ ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

আপডেট : ০৮:৩৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২