ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট   লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি উপলক্ষে লৌহজং ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চরফ্যাশনে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৭ উপলক্ষে দাওয়াতি আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত লালমোহনের ৭৫ বছরের বৃদ্ধ বারেকের সংগ্রামী জীবন ! শাপলা বিক্রিতে চলে সংসার সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার ৮ম বর্ষে পদার্পণ, বর্ষপূর্তি উৎসব ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

সৌদি থেকে ফিরলেন নির্যাতিত সুমিসহ ৯১ নারীকর্মী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১২:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ১৯৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে সৌদি আরবে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া নারীকর্মী সুমি আক্তার দেশে ফিরেছেন। তার সঙ্গে ফিরেছেন আরও ৯১ জন নারীকর্মী।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় এয়ার অ্যারাবিয়ার জি৯-৫১৭ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই নির্যাতিত নারীকর্মীরা।

সৌদি থেকে সুমির আসার খবরে সকাল থেকেই বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু বিমানবন্দরে নেমে ১ নম্বর টার্মিনাল দিয়ে গোপনে বাড়ির উদ্দেশে যাত্রা করেন সুমি। ফলে তার সঙ্গে আর কথা বলা হয়নি সাংবাদিকদের।

তবে বিমানবন্দরে স্ত্রীর অপেক্ষায় থাকা সুমির স্বামী নূরুল ইসলাম বলেন, ‘সুমি দেশে ফেরার খুবই আনন্দিত আমরা। তবে খারাপও লাগছে- অনেক টাকা খরচ করে সে সৌদি গিয়েছিল পরিবারের মুখে হাসি ফোটাতে। কিন্তু এখন ফিরতে হলো নিঃস্ব হয়ে। খালি হাতে।’

সম্প্রতি সৌদি আরবে পাশবিক নির্যাতন সহ্য করতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেশে ফেরার আকুতি জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেন সুমি। ভিডিওটি ভাইরাল হলে তার স্বামী নূরুল ইসলাম রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাভারের আশুলিয়ার চারাবাগ এলাকার বাসিন্দা সুমি ওই ভিডিওতে বলেন, ‘ওরা আমারে মাইরা ফালাইব, আমারে দেশে ফিরাইয়া নিয়া যান। আমি আমার সন্তান ও পরিবারের কাছে ফিরতে চাই। আমাকে আমার পরিবারের কাছে নিয়ে যান। আর কিছু দিন থাকলে আমি মরে যাবো।’

সুমি পঞ্চগড় জেলার বোদা সদর থানার রফিকুল ইসলামের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সৌদি থেকে ফিরলেন নির্যাতিত সুমিসহ ৯১ নারীকর্মী

আপডেট : ১২:০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯