ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো

চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার:

রাজশাহীর চারঘাট উপজেলায় ভিজিডি (VWB) কর্মসূচির জুলাই ২০২৫ থেকে জুন ২০২৭ চক্রের উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও মানসম্মত করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ (Training of Trainers-TOT) অনুষ্ঠিত হয়েছে।

১১ আগস্ট ২০২৬, মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চারঘাট, রাজশাহীর সহযোগিতায় এবং অবহেলিত নারী ও শিশু কল্যাণ সংস্থা (অনামিকা), চারঘাট, রাজশাহীর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, চারঘাট, রাজশাহী। স্বাগত বক্তব্য ও অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত ছিলেন মোসাম্মাৎ রাশেদা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, চারঘাট, রাজশাহী।

এছাড়া প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নিলুফার ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গোদাগাড়ী, রাজশাহী। অনুষ্ঠানে অবহেলিত নারী ও শিশু কল্যাণ সংস্থা (অনামিকা)-এর পরিচালক মীর মো. হাবিব উল্যাহ এনজিও কার্যক্রম, VWB কর্মসূচি বাস্তবায়নে এনজিওর ভূমিকা, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষকদের দায়িত্ব এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে VWB কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও নির্দেশিকা, মাঠপর্যায়ে প্রশিক্ষণ পরিচালনার কৌশল, প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ও শ্রেণিশৃঙ্খলা, প্রশিক্ষকদের দায়িত্ব এবং এনজিও ও সরকারি দপ্তরের সমন্বয় প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের বিভিন্ন সেশনে পুষ্টি, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ ও আইনগত সহায়তা, ক্ষুদ্র ব্যবসা, সঞ্চয় ও আর্থিক সচেতনতা এবং Adult Learning Principles বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি গ্রুপ ওয়ার্ক, মুক্ত আলোচনা, প্রশিক্ষকদের Mock Session, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের কৌশল এবং প্রশিক্ষণ মূল্যায়ন নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, ব্যাংক প্রতিনিধি, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে VWB কর্মসূচির উপকারভোগীদের প্রশিক্ষণ কার্যক্রম মাঠপর্যায়ে সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

আয়োজকরা জানান, প্রশিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক তৈরি করে VWB কর্মসূচির উপকারভোগী নারীদের বাস্তবমুখী প্রশিক্ষণ প্রদান করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এর মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসা, সঞ্চয় ও আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত

আপডেট : ০৭:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬