ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ আগ্নেয়াস্ত্র গুলিসহ গ্রেফতার লালমোহনে সড়কে ঝরল বৃদ্ধার প্রাণ লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর দক্ষিণ আইচা কলেজে অভিভাবক সমাবেশ  সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি, যুক্ত হচ্ছে আরও দুই বাস লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল লালমোহনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর ১০ ইভেন্টের খেলা উদ্বোধন লালমোহনে জমি দখল প্রতিহত করায় মিথ্যা অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেধাবী জুবায়েরের স্বপ্নপূরণে পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক, মাসে ৫ হাজার টাকা সহায়তা চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

চিত্রশিল্পী আনোয়ারুল হকের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ৬৭৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রশিল্পী আনোয়ারুল হকের মৃত্যুবার্ষিকী আজ ১৮ নভেম্বর। ১৯৮১ সালে এই দিনে তিনি মারা যান।

আট বছর বয়সে চিত্রশিল্পী আনোয়ারুল হক কলকাতায় আসেন এবং ১৯৩৫ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন। তার পরিবারে ছবি আঁকা মোটামুটি নিষিদ্ধ থাকলেও, সব বাধা অতিক্রম করে তিনি চিত্রকলায় কৃতিত্বের পরিচয় দেন।

১৯৪৫ সালে সর্বভারতীয় শিল্পকলা প্রতিযোগিতায় জলরং চিত্রে তিনি শ্রেষ্ঠ শিল্পীর সম্মান লাভ করেন।

১৯৪৮ সালে তিনি ঢাকায় আসেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিন, শফিউদ্দিন আহমেদ, কামরুল হাসান প্রমুখের সম্মিলিত চেষ্টায় ঢাকায় গড়ে তোলেন শিল্প-শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান ‘পূর্ব-পাকিস্তান সরকারি আর্ট ইনস্টিটিউট’ (বর্তমানে চারুকলা ইনস্টিটিউট)। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন।

জাতীয় জাদুঘর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বঙ্গভবন, দিল্লি পলিটেকনিক ইনস্টিটিউট, পাকিস্তান আর্ট কাউন্সিল প্রভৃতি প্রতিষ্ঠানে তার উল্লেখযোগ্য শিল্পকর্ম রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

চিত্রশিল্পী আনোয়ারুল হকের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৪:৪৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯