ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আহবায়ক কমিটি গঠন
- আপডেট : ০৭:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি: ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ফোরামের সহযোগী ছাত্র সংগঠন, ঢাকাস্থ লালমোহন থানা জাতীয়তাবাদী ছাত্র ফোরামের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক জাতীয় সংসদের স্পিকার মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের নির্দেশে কমিটি অনুমোদন প্রদান করেন ফোরামের সভাপতি এম.এ রহমান ও সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্ত। সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আগামি তিন মাসের মধ্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানা যায়। নবগঠিত কমিটিতে মহিউদ্দিন মাহিকে আহবায়ক,মনিরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, মিজানুর রহমান তন্ময় যুগ্ম আহবায়ক, সাইফুল ইসলাম যুগ্ম আহবায়ক, এছাড়া আল-আমিন, সোহাগ, আবির হোসেন অপুকে সদস্য করা হয়েছে।

ছাত্র ফোরামের আহবায়ক মহিউদ্দিন মাহি বলেন, আমরা ছাত্র ফোরামের নেতৃবৃন্দ বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার ভূমিকা পালন করেছিলাম। আগামি দিনেও আমরা ছাত্র ফোরামের প্রতিটি সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। তিনি সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
নিউজটি শেয়ার করুন
















