তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক
- আপডেট : ০৬:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা) :
ভোলার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে
আটককৃতরা হলেন, তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ এলাকার মাওলানা কান্দি গ্রামের মো. আনিসুল হক মাঝির ছেলে মো. আলমগীর হোসেন (৪১), একই এলাকার মৃত মিন্টু মাঝির ছেলে আব্বাস মাঝি (৪৬), চাচড়া ইউনিয়নের দড়ি চাঁদপুর গ্রামের মো. ইসমাইলের ছেলে মোঃ আলমগীর(৪৩), ও আব্বাস মাঝি (৪৬)।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, ভোলার তজুমুদ্দিন থানাধীন চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন এলাকায় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১ টা হতে সকাল ৬ টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে ২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ টি দেশীয় পাইপ গান, ৩ টি রকেট ফ্লেয়ার, ১৫ রাউন্ড পিস্তল বল, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড রাইফেল বল ও ৪ টি দেশীয় অস্ত্রসহ ৩ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান , দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


















