সর্বশেষ
দক্ষিণ আইচায় ইমাম ওলামা ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি
- আপডেট : ১০:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
দক্ষিণ আইচায় ইমাম ওলামা ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে দক্ষিণ আইচা বাজার পুরান মসজিদে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দক্ষিণ আইচায় ইমাম ওলামা ঐক্য পরিষদের আহ্বায়ক মাও মোঃ আহমাদুল্লাহ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও মোঃ আবুল বশার হেলালী, উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা ইমাম ওলামা ঐক্য পরিষদের সদস্য সচিব এম, ওমর ফারুক জিহাদী, যুগ্ম আহ্বায়ক মাও, মোঃ ফরিদ উদ্দিন প্রমুখ। দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শেষ করেন। এই সময়ে দক্ষিণ আইচা ইমাম ওলামা ঐক্য পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।



















