ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চুরির অভিযোগ লালমোহনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উপজেলার মেধা তালিকায় ২য় হয়েও নিয়োগ বঞ্চিত লালমোহনের ফয়জুল আলম লালমোহনে চুরির মিথ্যা অভিযোগে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে লালমোহনের রমাগঞ্জে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ লালমোহেন ২৭ টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান আটক। তেল রেখে পালিয়ে যায় চালক বদলি চান শাহীন নিজেই, আটকে রেখেছে কে? লালমোহন উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদারের ছেলে কাইফের জন্মদিন, দোয়া কামনা লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক

দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৯৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
‎
‎ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের চরফারুকী সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৩ অক্টোবর) সকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরফারুকী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের সামনে থেকে দক্ষিণ দিকে বেড়িবাঁধ হয়ে চরফারুকী পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রায় ১০ বছর আগে সড়কটি সংস্কার করা হলেও এরপর আর কোনো সংস্কারকাজ হয়নি। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
‎
‎এলাকাবাসীর অভিযোগ, সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় শিক্ষার্থী, রোগী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনদুর্ভোগ বাড়লেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।

‎মানববন্ধনে বক্তব্য দেন মো. রিয়াজ, নুরুল ইসলাম, মো. খায়ের, মাওলানা আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা বলেন, দীর্ঘদিনের অবহেলায় সড়কটির বেহাল দশা তৈরি হয়েছে। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি। এ সময় তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সংস্কারকাজ শুরুর দাবি জানান।
‎
‎এ বিষয়ে চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মিনারা বেগম বলেন, “বর্তমানে সড়কটি সংস্কারের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। তবে বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ পাওয়া গেলে সড়কটি সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ১২:২৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬