ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ২৪৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেলিম রানা চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ডাক্তার মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের খান নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার কার্যালয়ে সিসি ক্যামেরার নজরদারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ৫৯ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে মো. ফরিদ উদ্দিন ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. মিজানুর রহমান পেয়েছেন ২৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম হাওলাদার ২০ ভোট পান। একই সংখ্যক ২০ ভোট পান তাঁর প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. হাচনাইন। পরে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ডাক্তার মো. হাচনাইন মো. সাইফুল ইসলাম হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেন।

সাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের খান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল্লাহ আল সাবিত পেয়েছেন ১৮ ভোট।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. নুরে আলম মাওলানা। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার মো. মনির ফরাজী ও মাওলানা আবু সুফিয়ান।

নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন চরমানিকা ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার এবং দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি মো. ইকবাল হাওলাদার।

প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম ফরাজী, ডাক্তার আব্দুল বারেক দেওয়ান ও ডাক্তার মো. ইব্রাহিম। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. হারুন অর রশিদ।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সব ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সমিতির সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল

আপডেট : ০৪:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬