ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মানবিক সাংবাদিকতায় “হাফেজ্জী সেবা পদক-২০২৬” পুরস্কার পেলেন মোঃ মোশাররফ হোসাইন রাজু বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক দক্ষিণ আইচায় স্বেচ্ছাশ্রমে দুই কিলোমিটার রাস্তা সংস্কার, স্বস্তি ফিরছে জনজীবনে লালমোহনে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে আহত ৬ লালমোহনে সড়ক সম্প্রসারণে অনিয়ম, সামাজিক যোগাযোগের মাধ্যমে তোলপাড় হলেও কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নবিদ্ধ শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আর নেই দ্বিতীয় দিনের মতো এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলো ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা লালমোহনে স্বপ্ন সুপার শপে অগ্নিকান্ড! ১০ লাখ টাকার ক্ষতি  লালমোহনে বৃদ্ধকে পিটিয়ে আহত সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি 

দ্বিতীয় স্বামীই জানালেন মম’র গোপন বিয়ের খবর!

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯ ৩৫৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন ধরে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল অভিনেত্রী জাকিয়া বারী মম’র। তবে কখনো এ ব্যাপারে গণমাধ্যমে সরাসরি কোন মন্তব্য করেননি নির্মাতা-অভিনেত্রী এই জুটি।

এদিকে আজ (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিহাব শাহীন ও মম দু’জন দু’জনকে ৪ বছরের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার দুপুর ১টায় শিহাব শাহীন তার ফেসবুকে মম’র সঙ্গে কেক কাটার ছবি দিয়ে ক্যাপশন দিয়েছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’। আর মম তার শুভেচ্ছায় স্বামীকে বলেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য।’

এ প্রসঙ্গে জানতে নির্মাতা শিহাব শাহীন বলেন, ২০১৫ সালের আজকের দিনে আমরা পারিবারিক ভাবে বিয়ে করেছি। তার আগে বেশ কয়েকবছর প্রেম করেছি।

উল্লেখ্য, ক্যারিয়ারের শুরুর দিকে মম প্রেমে পড়েন প্রয়াত অভিনেত্রী তাজিন আহমেদের স্বামী নির্মাতা এজাজ মুন্নার। বলা হয়ে থাকে মম’র সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়াতেই মুন্নাকে ডিভোর্স দেন তাজিন। এরপর মম-মুন্না অনেকদিন প্রেমের পর ২০১০ সালের ৩১ মার্চ বিয়ে করেন। ২০১১ সালের ২ মার্চ তাদের সংসারে আসে উদ্ভাস নামের এক পুত্র। দাম্পত্যের কলহের জেরে ২০১৩ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদে ঘটে তাদের।

জাকিয়া বারী মম ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম হন। এরপর তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

দ্বিতীয় স্বামীই জানালেন মম’র গোপন বিয়ের খবর!

আপডেট : ০৪:৪০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯