ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
আগামী নির্বাচনে জামায়াত ইসলামীর জয়জুক্ত হলে তারা দেশে মধ্যযুগীয় শাসন ব্যবস্থা কায়েম করবে – মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পবিত্র শবে বরাত: আত্মার জাগরণ, জীবনের হিসাব ও রবের দিকে প্রত্যাবর্তন দাঁড়িপাল্লায় চুরির কারণে মানুষ আস্থা হারিয়ে এখন ডিজিটাল মেশিন ব্যবহার করছে: মহিলা সমাবেশে- নুরুল ইসলাম নয়ন নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল – মেজর হাফিজ চরফ্যাশনে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ১ ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে.. ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক লালমোহনে যুবদলের প্রচার-প্রচারণা বিষয়ক করণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ

নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল – মেজর হাফিজ

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলা -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে একটি দল সাধারণ মানুষদের বেহেশতের লোভ দেখিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তারা নিজেদের ইসলামী দল দাবি করছে। নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল এবং তারা ইসলামের লোক। জামায়ামে ইসলামী দলটি নারীদের চেয়ার টেবিলের মতো ব্যবহার করে। তাদের দলের প্রধান কখনো নারী হতে পারবে না। তারা কোন নির্বাচনে নারীদের নমিনেশন দেয়না।

তিনি উপস্থিত সকল নারীদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, জিয়াউর রহমানের পর খালেদা জিয়া বিএনপির সভানেত্রী ছিলেন। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি নারী হয়েও তিনবারের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপার্সন ছিলেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশে মেজর হাফিজ প্রশ্ন রাখেন, আপনারা কি সুখী সমিদ্ধ বাংলাদেশ চান? সঙ্গে সঙ্গে জনসভা প্রাঙ্গণ থেকে জোরালো কণ্ঠে ‘হ্যাঁ’ ধ্বনি ভেসে আসে।
তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ কোনো পরাশক্তির করুণা নয়। আমরা স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চাই।

রামগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হানিফ হাওলাদারের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল হাসান কাঞ্চনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল – মেজর হাফিজ

আপডেট : ০৭:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬