ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে.. ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৪:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৬৫০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
আগামী ১২ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে লালমোহনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলার সহকারী (ভূমি) কমিশনার মো. রেজওয়ানুল হক।
লালমোহন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মামুনের সভাপতিত্বে এবং ভোলা জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুল রহিম নুরুন্নবীর সঞ্চালনায় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের করণীয়, নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার বাধ্যবাধকতা এবং নির্বাচন কমিশনের নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় গোলাপি রঙের ব্যালট পেপারে গণভোটে ‘হ্যাঁ/না’ ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কেও ভোটারদের অবহিত করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের ভোট। একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি ভোটারের সচেতন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভোটারদের কোনো ধরনের ভয়ভীতি, চাপ কিংবা প্রলোভনে প্রভাবিত না হয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

উঠান বৈঠকে ভোলা জেলা তথ্য অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও পুরুষ ভোটারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে.. ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক

আপডেট : ০৪:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬