ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

নায়ক ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে পার্থের রিট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ১১:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮ ১৫৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে রিট করেছেন একই আসনের ২০-দলীয় জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

রিট আবেদনে ফারুকের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। পরে তা আদালতে উপস্থাপন করা হয়।

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে কাল বুধবার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে।

পার্থর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল প্রথম আলোকে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠানো এক চিঠিতে আকবর হোসেন পাঠান স্বীকার করেছেন যে তাঁর ঋণ পুনঃ তফসিল হয়নি। আরপিওর বিধান অনুসারে ঋণখেলাপি ব্যক্তির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। তাই ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করা হয়েছে। আদালত কাল শুনানির জন্য রেখেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

নায়ক ফারুকের প্রার্থিতা স্থগিত চেয়ে পার্থের রিট

আপডেট : ১১:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮