ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

নিষিদ্ধ সংগঠনের সোহরাওয়ার্দী কলেজ শাখার নেতা গ্রেপ্তার

ক্যাম্পাস প্রতিনিধ : আলিফুল ইসলাম আলিফ
  • আপডেট : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডসহ একাধিক মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সহ-সভাপতি ইমরান হোসেন ইমু গ্রেপ্তার হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সূত্রাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
ইমরান হোসেন ইমু সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছড়িতে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন ছাত্রলীগের এই নেতা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গত বছর ২০ আগস্ট মোছা. নাসরিন বেগম বাদী হয়ে সূত্রাপুর থানায় এই মামলা দায়ের করেন।
এছাড়া, তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে, সেগুলোর তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লক্ষ্মীবাজার এলাকা থেকে ইমরান হোসেন ইমুকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে চালান দেওয়া হবে।”
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

নিষিদ্ধ সংগঠনের সোহরাওয়ার্দী কলেজ শাখার নেতা গ্রেপ্তার

আপডেট : ০৭:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫