বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকার নির্দেশে ১১টি মুখপোড়া হনুমান সহ আটক- ৩
- আপডেট : ০৬:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার বিভাগীয় বন কর্মকর্তা, জনাব শারমীন আক্তার, বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,ঢাকার নির্দেশে মাতুয়াইল শামিমবাগ রাস্তায়, যাত্রাবাড়ি, ঢাকা হতে বেলা ১১.০০ ঘটিকায় তিন জন আসামী ও ১টি প্রাইভেট কারসহ ১১ টি বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান (Capped Langur) আটক করা হয়।

পরবর্তীতে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা ) আইন, 2012 এর ধারা 34(খ) এবং 39 মোতাবেক বন্যপ্রানী পরিদর্শক নিগার সুলতানার প্রশিকিউশন এর ভিত্তিতে জনাব অনিক সাহা, সিনিয়র এসিস্ট্যান্ট কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট, জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা আসামী ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং ১১ টি মুখপোড়া হনুমানদের পরিপালনে নিমিত্তে সাফারী পার্ক, গাজীপুরে প্ররন করা হয় ।উল্লেখ যে আসামীরা মুখপোড়া হনুমানদের চট্টগ্রাম থেকে কুষ্টিয়ায় বিক্রির উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে, জেলা প্রশাসন, ডিবি পুলিশ প্রশাসন ও বন অধিদপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় আসামীসহ বিপন্ন ১১ টি মুখপোড়া হনুমান উদ্ধার করা হয়।
নিউজটি শেয়ার করুন











