ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
স্কুল ফাঁকি দিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধে জড়ালেন প্রধান শিক্ষক চারঘাটে VWB কর্মসূচির উপকারভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষক প্রশিক্ষণ (TOT) অনুষ্ঠিত লালমোহনে হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিবকে বাঁচাতে বাবা মায়ের আকুতি পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ লালমোহনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল লালমোহন সৃষ্টি মডেল একাডেমি পরিদর্শন করলেন শাহারুখ হাফিজ ডিকো

বাংলাদেশে তৈরি স্মার্টফোন নিয়ে আসছে ‘অপো’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯ ৪৭৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে তৈরি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো। ফলে দেশের বাজারে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে হাতে পাবেন অপো স্মার্টফোন। এর ফলে দেশের বাজারে গ্রাহকরা আরও সাশ্রয়ী মূল্যে হাতে পাবেন অপো স্মার্টফোন। গাজীপুরে স্থাপিত অপোর মোবাইল সংযোজন কারখানায় প্রতি বছর তৈরি হবে ১০ লাখ স্মার্টফোন। অপো থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে স্থাপিত অপোর মোবাইল সংযোজন কারখানায় প্রতি বছর তৈরি হবে ১০ লাখ স্মার্টফোন। বাংলাদেশে স্থাপিত অপোর এই স্মার্টফোন কারখানায় বেশ কিছু মডেলের স্মার্টফোন তৈরি করা হবে। ফলে স্মার্টফোন নিয়ে নতুন সব উদ্ভাবন আরও সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। অপোর এ বিনিয়োগ বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করবে, তেমনই প্রযুক্তি খাতে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে। বাংলাদেশে স্থাপিত এই কারখানাটি বিশ্বে অপোর দশম স্মার্টফোন কারখানা।

বেনলি ইলেকট্রনিক এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড নামে স্থাপিত এই স্মার্টফোন কারখানায় দুই শতাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। দেশের বাজারের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও বাংলাদেশে তৈরি স্মার্টফোন রপ্তানির পরিকল্পনা রয়েছে অপোর। প্রাথমিকভাবে এ কারখানায় অপো এ৫এস এবং এ১কে তৈরি করা হবে।

বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতি মাসে ১০ লাখ নতুন হ্যান্ডসেটের চাহিদা রয়েছে। ক্রমবর্ধমান এ চাহিদার কথা মাথায় রেখেই দেশের বাজারে স্মার্টফোন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অপো।

দেশের বাজারে স্মার্টফোন কারখানা স্থাপন প্রসঙ্গে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির পরিধি দ্রুত বাড়ছে। ডিজিটাইজেশনের দিক থেকেও নেতৃত্বের আসনে রয়েছে দেশটি। ফাইভজি প্রযুক্তি চালুর ক্ষেত্রেও প্রথম সারিতেই থাকতে চায় বাংলাদেশ।

ফলে এখানে স্মার্টফোন সংযোজন কারখানা স্থাপনের মাধ্যমে অপো গ্রাহকদের হাতে আরও সাশ্রয়ী দামে স্মার্টফোন তুলে দিতে সক্ষম হবে যা দেশজুড়ে মানুষের কাছে উচ্চগতির ইন্টারনেট সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া অপোর এ বিনিয়োগের ফলে এখানে কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হবে, তেমনই দেশে প্রযুক্তিতে দক্ষ কর্মীও গড়ে তুলবে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বাংলাদেশে তৈরি স্মার্টফোন নিয়ে আসছে ‘অপো’

আপডেট : ০৩:০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯