ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের সন্তান ফাহিম দক্ষিন আইচায় ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, সতর্ক থাকার আহ্বান পুলিশের  লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি দিল ভোলা জেলা ছাত্রদল লালমোহনে গৃহবধূকে জিম্মি করে ডাকাতি-শ্লীলতাহানি, গ্রেপ্তার ৩ শ্রীনগর সুপার এক্সপ্রেস লিমিটেড বাস সার্ভিসের শুভ উদ্বোধন চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার লালমোহনে ৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, সহযোগী পলাতক লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম, সম্পাদক ফয়সাল টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

সৌদি বিশ্ববিদ্যালয়ে ডিনশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯ ১৩২ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের বিখ্যাত বিদ্যাপীঠ কিং সউদ বিশ্ববিদ্যালয়ে ডিনশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী রহমত উল্লাহ। বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ফ্যাকাল্টির সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রদের মধ্যে স্থান করে নেন ইসলামিক স্টাডিজ বিভাগের বাংলাদেশি এ ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. বদরান আল উমরের উপস্তিতিতে প্রতিভাবান এ শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়।

রহমত উল্লাহ গত শিক্ষাবর্ষেও এই পুরস্কার অর্জন করেন। তিনি নরসিংদী জেলার রায়পুরের শিবপুর গ্রামের আনোয়ারুল হকের কনিষ্ঠ সন্তান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ১৪৩৯-৪০ হিজরি শিক্ষাবর্ষে ফ্যাকাল্টিসমূহে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৮৭ ছাত্রছাত্রীকে ডিনশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

প্রত্যেক ফ্যাকাল্টি থেকে সর্বোচ্চ নম্বরধারী ৫ জন করে ছাত্রছাত্রী বাছাই করা হয়। এদের মধ্যে সৌদি ছাত্রছাত্রী ছাড়াও আটজন বিদেশি ছাত্র এ অ্যাওয়ার্ডের সৌভাগ্য অর্জন করেন।

উল্লেখ্য, আরব বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি কিং সউদ বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষা, বিজ্ঞান, কলা, প্রকৌশল, আরবি ভাষা, পর্যটন ও মনোবিজ্ঞান ইত্যাদি বিভাগে অন্তত ৩৫ বাংলাদেশি শিক্ষার্থী অনার্স, মাস্টার্স, পিএইচডিসহ বিভিন্ন শিক্ষা স্তরে অধ্যয়নরত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

সৌদি বিশ্ববিদ্যালয়ে ডিনশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

আপডেট : ০৩:০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০১৯