ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার বার্তা নিয়ে লালমোহনে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ দুই বছরেই জেলা সেরা, বিভাগে তৃতীয় লালমোহনের সোনালী ব্যাংক শিক্ষার্থীদের মেধা বিকাশে লালমোহন হা-মীমে অভিভাবক সমাবেশ বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লালমোহনে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের লালমোহনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র‌্যালি লালমোহনে চলাচলের রাস্তার উপর গ্যাস সিলিন্ডার রাখায় দোকান মালিককে জরিমানা বর্ণাঢ্য আয়োজনে সোহরাওয়ার্দী কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান জাতীয় বিতর্কের মঞ্চে সাফল্য, ছায়া সংসদে চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী কলেজ লালমোহনে ইউএইচএফপিও এর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য ৩টি হুইল চেয়ার প্রদান

বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০২:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):

সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার মোকাবিলা করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ভোলার লালমোহনে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় নারী ও তরুণদের জীবনে জেন্ডার স্টেরিওটাইপের প্রভাব, বৈষম্য দূরীকরণ এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

নারী ও তরুণদের জীবনকে প্রভাবিত করে এমন নেতিবাচক সামাজিক ধারণা ও বৈষম্যমূলক মানসিকতা মোকাবিলায় সচেতনতা সৃষ্টি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘সমতায় তারুণ্য: Youth for Equality’ প্রকল্প। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মারজিয়া এবং সাংবাদিক ইউসুফ আহমেদ। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং সমতা প্রতিষ্ঠার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। দলগত কাজ, মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা এসব সমস্যা চিহ্নিত করেন এবং তা মোকাবিলায় সম্ভাব্য সমাধান ও করণীয় সম্পর্কে নিজেদের মতামত ও পরিকল্পনা উপস্থাপন করেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, সমাজ থেকে জেন্ডারভিত্তিক বৈষম্য ও নেতিবাচক সামাজিক ধারণা দূর করতে ব্যক্তি, পরিবার, সমাজ, যুব সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণদের সচেতনতা, ইতিবাচক ভূমিকা ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তাঁরা আরও বলেন, নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের সব স্তরে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে হবে। এ জন্য তরুণদের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় ও গঠনমূলক আলোচনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ আয়োজনের মধ্য দিয়ে জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব আরও জোরালোভাবে উঠে আসে।

বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন বিশ্বাস করে, তরুণদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে বিদ্যমান বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সম্ভব। এমন একটি সমতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই সংগঠনটির প্রত্যাশা, যেখানে লিঙ্গপরিচয় নয়, বরং প্রত্যেকের অধিকার, সক্ষমতা ও সম্ভাবনার ভিত্তিতে সমান সুযোগ নিশ্চিত হবে।
সমতার বাংলাদেশ গড়তে তরুণদের সম্মিলিত উদ্যোগ অব্যাহত থাকুক এই প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট : ০২:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬