ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৩৪৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা):
মহান আল্লাহ তায়ালা ও পবিত্র আল কুরআন নিয়ে অশালীন কটূক্তি করায় ভণ্ড বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমাবাদ লালমোহন উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল এসে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে সমবেত হয়। পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহীন, ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উত্তর বাজার জামে মসজিদের খতিব মুফতি মইনুল ইসলাম ও ইদগাও মসজিদের খতিব মাওলানা ইমরান আতিক রাজিব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন শরিফ নিয়ে যে অশালীন ও কুরুচিপূর্ণ কটূক্তি করেছে এতে আমাদের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। না হয় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বাউল আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করেন উপস্থিত অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ

আপডেট : ০৩:২০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫