বিশ্বনবীকে কটুক্তি করার প্রতিবাদে কোলাপাড়ায় মানববন্ধন
- আপডেট : ১১:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং হযরত আয়েশা (রাঃ) কে নিয়ে কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহঃপ্রতিবার বিকাল ৫.৩০ টার দিকে কোলাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এলাকার ধর্মপ্রাণ মুসলিম জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে অংশগ্রহনকারীরা তাদের বক্তব্যে বলেন, ভারতের ক্ষমতাসীন দলের বহিস্কৃত নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ) এর শানে যে কটুক্তি ও অবমাননাকর মন্তব্য করেছে তা বিশ্বের সমগ্র মুসলিম জাতির হৃদয়ে আঘাত হেনেছে। আইনের আওতায় এনে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাঁসির দাবী করেন তারা।
এসময় জামিয়া মাদানিয়া কোলাপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আতাউর রহমান হেলাল, শিক্ষা সচিব মুফতি এহসানুল হক,হযরত মাওলানা মুফতি আশরাফ আলী কাসেমী,মাওলানা এনামুল হাসান,মাওলানা অলিউল্লা বিক্রমপুরী,মাওলানা আজমাল হুসাইন,মুফতি আহমদ আলী,মাওলানা জুনায়েদ হোসাইন,মাওলানা মোহাম্মদ আলী, শিক্ষক মুফতি রফিকুল ইসলামসহ সকলেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
নিউজটি শেয়ার করুন


















