ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা/ ‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন গাইড বই কোম্পানীর প্রশ্নের ফাঁদে মাদরাসার শিক্ষার্থীরা ! পরীক্ষার আগেই ইউটিউবে প্রশ্ন লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন সভাপতি জাকির ও সম্পাদক জাহের নির্বাচিত লালমোহন ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, আহত ২ লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক লালমোহনে ৪৭৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ‘ ক্যাপসুল খাওয়ানো হবে মেরিন ড্রাইভের স্বপ্নে ভর করে কার্পেটিং চায় লালমোহনবাসী

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা/ ‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।।
‎ভোলার চরফ্যাশন উপজেলার ১৬৮ নং দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২৯ জুন) বিকেল ৫ টার দিকে ওই বিদ্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়।

‎লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ বলেন, গত শনিবার (২৭ জুন) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর সহকারী শিক্ষক আক্তার হোসেন দুর্বৃত্তদের হামলার শিকার হন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

‎তিনি আরও বলেন, সহকারী শিক্ষকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

‎তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি যেকোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে সত্যতা যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

‎সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুদ্দিন, মামুন ও সুলতানা বেগম উপস্থিত থেকে প্রধান শিক্ষকের প্রতি সংহতি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা/ ‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

আপডেট : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬