মুন্সিগঞ্জ জেলায় ফাহাদের রাষ্ট্রপতি পদক অর্জন’
- আপডেট : ০৯:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১৯৯ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার সরকারি হলদিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. হাসিবুর রহমান ফাহাদ জাতীয় পর্যায়ে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড” অর্জনের গৌরব অর্জন করেছে। এর আগে, ২০১৯ সালে হাসিবুর রহমান ফাহাদ ও তার বোন নুরে জান্নাত ঐশী কাব স্কাউট শাখার সর্বোচ্চ সম্মাননা “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করে। বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পদক অর্জনের এই ধারাবাহিকতা বজায় রাখায় হাসিবুর রহমান ফাহাদের বাবা-মা, শিক্ষকবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত ও গর্বিত।
হাসিবুরের বাবা সরকারি লৌহজং কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান এবং মা রেশমা আখতার বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি লৌহজং উপজেলার কাব স্কাউট লিডার হিসেবেও দায়িত্ব পালন করছেন। হাসিবুরের বাবা-মা তাদের সন্তানের এই ধারাবাহিক সাফল্যের পেছনে স্কাউট লিডার, শিক্ষকবৃন্দ এবং সকল অনুপ্রেরণাদাতার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি তারা সকলের কাছে হাসিবুরের ভবিষ্যৎ সাফল্যের জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।



















