মুন্সিগঞ্জ-১ আসনের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা শেখ মোঃ আব্দুল্লাহ’র ঈদ পরবর্তী শোভাযাত্রা
- আপডেট : ০৪:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে-১( শ্রীনগর – সিরাজদিখান) আসনের দ্বায়িত্ব প্রাপ্ত নেতা ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ঈদ পরবর্তী শোভাযাত্রা করেছেন। শনিবার কেয়াইন ইউনিয়নের নিমতলায়, কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী, জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী, ইছাপুরায়, মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি, মালখানগর, বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া, লতব্দী ইউনিয়নের চরকমলাপুর, বালুচর ইউনিয়ন, রশুনিয়া ইউনিয়নের উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে শোডাউন করেন তিনি।পরবর্তীতে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার মাঠে আয়োজিত পথসভায় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন, সহ সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম অর রশিদ, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. সিদ্দিক মোল্লা,বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি স্বাধীন মোল্লা, বীরতারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতিনজরুল ইসলাম নাদিম,
শহিদুল ইসলাম, সদস্য আহ্বায়ক কমিটি, শ্রীনগর উপজেলা যুবদল,মিনার হোসেন, সভাপতি বীরতারা ইউনিয়ন কৃষকদল, রাহাত হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক বীরতারা ইউনিয়ন যুবদলসহ শ্রীনগর উপজেলার অসংখ্য নেতাকর্মী ও সিরাজদিখান উপজেলার ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নিউজটি শেয়ার করুন





















