ঢাকা ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

মুন্সীগঞ্জের তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৮:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ৩৩১ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিংকি রহমান:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের সামনে লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোগ্রাফার মিজানুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করেন এনটিভির মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও দৈনিক মুন্সীগঞ্জের সময়-এর প্রকাশক-সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মিজানুর রহমান সংবাদটি ধামাচাপা দিতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন বলে দাবি করা হয়।

বক্তারা প্রশ্ন তুলে বলেন, ঘুষের অভিযোগের সঠিক তদন্ত ও বিচার না করে কীভাবে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হলো—এ বিষয়ে প্রশাসনের জবাবদিহি প্রয়োজন। তারা দ্রুত এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবি জানান।

এদিকে, সাংবাদিক শহিদুল ইসলাম সুরুজের বিরুদ্ধেও একটি হত্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি সাতঘড়িয়া গ্রামে চুরির ঘটনায় গণপিটুনির শিকার দুই ব্যক্তির ভিডিও ও তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে ওই দুই ব্যক্তি মারা গেলে সুরুজকে হত্যা মামলার ৬ নম্বর আসামি করা হয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তারা।
বক্তারা আরও বলেন, ঘটনার সময় পুলিশকে অবহিত করা হলেও তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি। সময়মতো পুলিশ পৌঁছালে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হতে পারত বলেও উল্লেখ করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, বিক্রমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী আরিফসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নবীন, মো. রাকিব শেখ, পিংকি রহমান, জাহিদ হাসান, মো. সুবিন, কাউসার শেখ, আবু বক্কর সিদ্দিক, রাজ্জাক হোসাইন সুমন, মো. স্বপন, গোলাম মাওলা প্রমুখ।সমাবেশ থেকে অবিলম্বে সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

মুন্সীগঞ্জের তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট : ০৮:৩১:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬