ঢাকা ০২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমোহনে চাঁদা তোলার বৈধতা দিলেন পৌর প্রশাসক লালমোহনের মাদক কারবারি মিরপুরে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার লালমোহনের বেতুয়া খালে বসানো অবৈধ ১০ লাখ টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস লালমোহনে জমিজমা সংক্রান্ত সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারী-শিশুসহ একাধিক আহত চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ লালমোহনে কলেজ ছাত্রের দুই হাত ভেঙ্গে দিয়েছে কিশোর গ্যাং, পুলিশ আসামী ধরায় বাদীর পরিবারের উপর পূণরায় হামলা লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ লালমোহনে পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি বোরহানউদ্দিনে মাইনউদ্দিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে হাইকোর্টে তলব

দীপ্ত বার্তা ডেস্ক
  • আপডেট : ০৪:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯ ৩৮৭ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তলব করেছেন হাইকোর্ট। মোবাইল কোর্ট পরিচালনার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের তিন মাস ধরে কোনো সার্টিফায়েড কপি না দেওয়াতে তাকে তলব করা হয়। আগামী ১ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী সাখাওয়াত হোসেন।

আগামী ৭ দিনের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সারওয়ার আলম ব্রেকিংনিউজকে বলেন, “তিন মাসের মধ্যে একটা নথি না পাওয়ায় এক ব্যক্তি আমার বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ করেছেন। কিন্তু সে নথির জন্য আবেদনই করে নাই। হাইকোর্টে কেউ যদি কমপ্লেইন (অভিযোগ) করে তাহলে আগে অভিযুক্ত ব্যক্তির নিকট ব্যখ্যা চাইতে হয় তারপর অভিযোগ।”

এর আগে মোবাইল কোর্টের দেয়া সাজার রায়ের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আবেদনের ৫ কার্যদিবসের মধ্যে মামলার সার্টিফায়েড কপি সরবরাহ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে হাইকোর্টে তলব

আপডেট : ০৪:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯