ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে অসুস্থ্য গরুর মাংস বিক্রির প্রস্তুতির দায়ে কসাইকে অর্থদণ্ড

জেলা প্রতিনিধি (ভোলা) :
  • আপডেট : ০৭:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির দায়ে মো. জসিম উদ্দিন (৩৮) নামে এ কসাইকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ওই কসাইকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। কসাই জসিম উদ্দিন লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের ছেলে।
ইউএনও জানান, টহলরত পুলিশ সদস্যদের দেখে জসিমসহ কয়েকজন পালিয়ে যেতে শুরু করেন। তখন পুলিশের সন্দেহ হলে জসিমকে আটক করা হয়। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম অসুস্থ্য গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেন। তখন পুলিশের পক্ষ থেকে ঘটনাটি আমাকে জানানো হয়। এরপর আমি ঘটনাস্থলে গিয়ে কসাই জসিমের স্বীকারোক্তি ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করি। জসিম বিভিন্ন সময় অসুস্থ্য গরু কম দামে কিনে জবাই করে মাংস বিক্রি করে আসছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ সময় লালমোহন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. রইস উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে অসুস্থ্য গরুর মাংস বিক্রির প্রস্তুতির দায়ে কসাইকে অর্থদণ্ড

আপডেট : ০৭:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫