ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আট পরিবারের চলাচলের রাস্তায় এবং হেলিপ্যাডের উপর গাছের চারা লাগালেন লালমোহন পৌর প্রশাসক মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অধ্যাপক রফিক উল্লাহ সিকদা লালমোহনে ৬ জুয়াড়ি আটক লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ লালমোহনে গাঁজাসহ যুবক আটক, এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ চরফ্যাশনে পাচারের উদ্দেশ্যে রাখা  ৩২টি কচ্ছপ উদ্ধার দক্ষিণ আইচা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল শ্রীনগরে মাদক বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ৪ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী

জেলা প্রতিনিধি (ভোলা)
  • আপডেট : ০৫:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
  • ভোলার লালমোহন উপজেলায় আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে মোট ৪ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থী। উপজেলার ৭টি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল।
    তিনি জানান, ১০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর লালমোহন উপজেলায় ২ হাজার ৬৩৩ জন এসএসসি পরীক্ষার্থী, ১ হাজার ৫০১ জন দাখিল পরীক্ষার্থী এবং ভোকেশনাল ২০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থীরা লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ধলীগৌরনগর মাধ্যমিক বিদ্যালয় ও গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে। দাখিল পরীক্ষার্থীরা লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, গজারিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা কেন্দ্রে পরীক্ষা দেবে। ভোকেশনালের পরীক্ষার্থীরা লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবে।
    একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডল আরও জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে থাকবেন এসিল্যান্ড, ম্যাজিস্ট্রেট, দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ভিজিলেন্স টিম, পুলিশ, আনসার ও মেডিকেল টিমের সদস্যরা। ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে এই পরীক্ষা সম্পন্নের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
    এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে এরইমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র সচিবদের নিয়ে সভা করা হয়েছে। ওই সভার মাধ্যমে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতের জন্য আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণসহ আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ৪ হাজার ৩৩৪ জন শিক্ষার্থী

আপডেট : ০৫:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫