ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহন  রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন দীপ্ত বার্তার ভোলা জেলা প্রতিনিধি জাহিদ দুলাল ১৯ নং ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য নিয়ে অবহিতকরণ সভা লালমোহনে নিজ ঘর থেকে মাহে আলমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন লালমোহনে পুলিশের অভিযানে ১২ জুয়াড়ি আটক লালমোহনে ৯০ বছরের বৃদ্ধের ওপর কিশোরগ্যাংদের হামলা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৩:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট বাজার এলাকার একমাত্র খেলার মাঠটি ব্যবসায়ীদের কবল থেকে দখলমুক্ত করে ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ নামকরণে রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কর্তারহাট খেলার মাঠে কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থা এবং সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।
​স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তারহাট বাজার ব্যবসায়ী সমিতির কিছু প্রভাবশালী ব্যবসায়ী ধীরে ধীরে খেলাধুলার এই মাঠটি জবরদখল করে নিচ্ছেন। ওই এলাকায় যুবকদের খেলাধুলার জন্য বিকল্প কোনো মাঠ না থাকায় স্থানীয় তরুণ ও যুবসমাজ খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। মাঠটি রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখতে অবিলম্বে এর দখলমুক্ত করার দাবি জানান তারা। একইসঙ্গে এই মাঠটিকে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘ডা. আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম’ হিসেবে রূপান্তর করতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

​মানববন্ধনে বক্তারা মাঠটি দ্রুত দখলমুক্ত করতে এবং মিনি স্টেডিয়াম নির্মাণের দাবি বাস্তবায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রমের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
​কর্তারহাট খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের পরিচালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আলামিন, সাংগঠনিক সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সাধারণ ব্যবসায়ীরাও সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত ও ডা: আজহার উদ্দিন মিনি স্টেডিয়াম নামকরণের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৩:৩৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬