ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ লালমোহনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার জেলা ব্রিজ তো নয় যেন মরণ ফাঁদ ! ১৭ বছর ধরে এই ফাঁদ দিয়ে পার হতে হচ্ছে চার গ্রামের মানুষদের দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির  নির্বাচনের তফসিল ঘোষণা, ২৮ নভেম্বর ভোট  

লালমোহনে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৫:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. সিয়াম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহেষখালী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সিয়াম একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড মিনার মসজিদ এলাকার মো. রাজুর ছেলে।

স্থানীয়রা জানায়, সিয়ামের বাবা-মা কাজের তাগিদ ঢাকায় থাকেন। সিয়াম মহেষখালী গ্রামের আবাসনে তার নানি রানু বেগমের কাছে থাকতো। বুধবার আরেক শিশুর সাথে খেলাধুলা শেষে পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় সিয়াম। অপরদিকে শিশু সিয়ামকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন তার নানি।

এদিকে স্থানীয় এক ব্যক্তি গোসল করতে গেলে তার পায়ে কিছু একটা স্পর্শ লাগলে ভয়ে পুকুর থেকে উঠে যায় সে।
ঘটনা শুনে স্থানীয় খলিল নামে এক ব্যক্তি পুকুরে নেমে অদৃশ্য স্পর্শের অনুসন্ধান করতে গেলে ডুবে যাওয়া সিয়ামের খোঁজ মেলে। পরে স্থানীয়রা দ্রুত সিয়ামকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হযেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

আপডেট : ০৫:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫