সর্বশেষ
লালমোহনে বিকল্প কর্মসংস্থানের লক্ষে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
জাহিদ দুলাল, জেলা প্রতিনিধি (ভোলা) :
- আপডেট : ০৪:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
ভোলার লালমোহন উপজেলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষে ৩২ জন নিবন্ধিত জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দফতরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের এসব বকনা বাছুর দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে এসব বাছুর তুলে দেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।
উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগসহ সংশ্লিষ্ট দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুফলভোগী জেলেরা উপস্থিত ছিলেন।



















