সর্বশেষ
লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড
নাজমুল খান সুজন
- আপডেট : ১০:০০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে ২০ গ্রাম গাজাসহ আমির হোসেন নামের এক গাজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে লালমোহন কোস্ট গার্ড ও থানা পুলিশ যৌথ অভিযানের মাধমে পৌরশহরের ৮নং ওয়ার্ড বিআরডিবি সড়ক থেকে গাজা সেবন ও ২০ গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়।

আটকের পর লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাসের কারাদণ্ড ও ২শত টাকা জরিমানা করেন। আটককৃত আমির হোসেন দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামের আবুল কালামের ছেলে।
জানা যায় , আমির হোসেন এক সময় লালমোহন ওয়েষ্টার্ণ পাড়া আরাফাত বোর্ডিংয়ে চাকরি করতো। এখন সে ভ্রাম্যমান মাদক বিক্রির পেশায় নিয়োজিত রয়েছে।
নিউজটি শেয়ার করুন

















