ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন  লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ লালমোহনে সিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৯ নং ঢালচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজি নেছার উদ্দিনের গণসংযোগ লালমোহ হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার

লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি (ভোলা):
  • আপডেট : ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে রেন্ট এ কার মালিক সমিতি। রবিবার (২০ এপ্রিল) দুপুরে পৌর শহরের থানার মোড়ে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন পৌরসভার নিজস্ব কোনো পরিবহন স্ট্যান্ড নেই। মাইক্রোবাসের জন্যও নির্দিষ্ট কোনো স্ট্যান্ড পূর্বেও ছিলনা, এখনো নেই। এরপরও মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা দিয়েছেন পৌরসভা। ফলে টোল উত্তোলনে ব্যস্ত হয়ে পড়েছে ইজারাদার।
তারা আরও বলেন, মাননীয় হাইকোর্ট থেকে ২০২২ সালের একটি রায়ে টার্মিনাল ছাড়া টোল উত্তোলন না করার আদেশ দেয়া হয়েছিল। এছাড়াও পৌরসভার বিধানের ৯৮নং ধারার ৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, ‘পৌর মেয়র কর্তৃক নির্মিত পরিবহন টার্মিনাল ছাড়া পার্কিং ফি কিংবা পরিবহন টোল উত্তোলন করা যাবেনা”।
এছাড়াও সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সড়ক থেকে টোল উত্তোলনে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর অনুমতি লাগবে। আমরা সড়ক ও জনপথের রাস্তায় চলাচল করি। অথচ পৌরসভা এসব সকল আদেশ অমান্য করে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ইজারা দিয়ে ইজারাদার কর্তৃক আমাদের কে হয়রানি করার লাইসেন্স দিয়েছে পৌরসভা।
তাই এই ইজারা বাতিলের দাবি জানিয়েছেন লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির নেতারা। মানববন্ধনে লালমোহন রেন্ট এ কার মালিক সমিতির সভাপতি মো. লোকমান হোসেন কানু মিয়া, সাধারণ সম্পাদক আলী আজগর মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজসহ সমিতির নেতা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
এ বিষয়ে লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, এবছর অন্যান্য বছরের মতো ইজারা দেয়া হয়েছে। বর্তমান ইজারা দেয়ার ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির কাজ হলো কোন মহালে সমস্যা হলে তারা সেটা দেখে প্রতিবেদন দিবেন। প্রতিবেদন পাওয়ার পর কোন সমস্যা থাকলে সেটা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৯:৪৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫