ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চরফ্যাশনে মাছ চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ/ ‎আহত কলেজছাত্রের মৃত্যু লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল! ষোলঘর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা শ্রীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ  উপলক্ষে র‌্যালি লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত, মাহবুবুর রহমান সভাপতি- জহিরুল ইসলাম সাঃ সম্পাদক লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সোহরাওয়ার্দী কলেজ হিসাববিজ্ঞান অ্যাসোসিয়েশন

লালমোহনে সকাল, দুপুর ও বিকেলে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

নাজমুল খান সুজন
  • আপডেট : ০৯:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পৃথক পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
এদিন বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকায় পানিতে ডুবে মারা যায় মো. মো। জাবেদ নামে ৬ বছর বয়সী আরেক শিশু। সে ওই এলাকার ইমাম হোসেনের ছেলে। দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালি এলাকায় পুকুরের পানিতে ডুবে মারা যায় মো. বেল্লাল নামে আড়াই বছরের এক শিশু। সে ওই এলাকার মো. ছিদ্দিকের ছেলে। এরআগে, সকালের দিকে একই ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের দালাল বাড়িতে মো. সাইমুন নামে দুই বছর বয়সী আরও এক শিশু ডোবার পানিতে ডুবে মারা যায়। সে ওই বাড়ির মো. আব্বাসের ছেলে।
জানা গেছে, এসব শিশুরা খেলার ছলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘর সংলগ্ন পুকুর ও ডোবায় পড়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খুঁজতে গিয়ে শিশুদের পানিতে ভাসতে দেখেন। এরপর তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক এসব শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তবে এসব শিশুদের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে সকাল, দুপুর ও বিকেলে পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ০৯:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫