ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক লালমোহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদকবিরোধী জনসচেতনতায় মতবিনিময় সভা ডা: রাসেলের দিকনির্দেশনায় বদলে গেছে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা লালমোহনে ইয়াবাসহ আটক ২ লালমোহনে নজরুল বর্ষ উদ্বোধন ও আলোচনা সভা সোহরাওয়ার্দী কলেজের মেডিকেল সেন্টারে সংকট, সেবা নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮ লালমোহন ওয়েস্টার্ন পাড়া ক্রীড়া চক্রের কমিটি গঠন, সভাপতি শাহীন- সম্পাদক রাহাত দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : ০৭:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
দীপ্ত বার্তা অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলায় ৪ কেজি গাঁজাসহ স্বামী এবং স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁদবা এলাকার মো. ফারুক হোসেন (৩২) এবং তার স্ত্রী মোসা. সিমা বেগম (১৯)।

জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার এসআই খন্দকার মো. কামরুল ইসলাম ও এসআই আসাদুজ্জামান খান সঙ্গীয় ফোর্স উপজেলার কালমা ইউনিয়নের ডাওরি বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ভোলা থেকে ছেড়ে আসা চরফ্যাশনগামী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালান তারা। তল্লাশীকালে ওই সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে আটক করা হয় ওই গাঁজার মালিক মো. ফারুক হোসেন ও মোসা. সিমা বেগম নামে দুইজনকে। এসব গাঁজা তারা কুমিল্লা থেকে নিয়ে এসেছেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, আটককৃত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

2

slot gacor

লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আপডেট : ০৭:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬