সর্বশেষ
লালমোহন ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- আপডেট : ০৮:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৪৭৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা) :ভোলার লালমোহন ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকালে ইউনিয়নের ফুলবাগিচা প্রাথমিক বিদ্যালয় হলরূমে এ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমীর মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মুহাদ্দিস আব্দুল হক। ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার এসহাকের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি হাসনাইন আল মুসা, সেক্রেটারি আব্দুজ জাহের। এছাড়াও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুজ্জামান হাওলাদার, গজারিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তাহের। মাহফিলে ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।



















